ব্যাংক এশিয়ার তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ প্রকাশ
ব্যাংক এশিয়া, পুঁজিবাজারে একটি তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান, ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এ শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১৮ পয়সা। গত বছরের একই সময়ে ব্যাংকটির একীভূত ইপিএস ছিল ৬৮ পয়সা।
আর্থিক বছরের প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির একীভূত ইপিএস হয়েছে ৩ টাকা ৬ পয়সা। গত বছর একই সময়ে এটি ছিল ২.৬৮ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত, ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য ছিল ২৬ টাকা ২৬ পয়সা।
