প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ এপেক্স ট্যানারির
এপেক্স ট্যানারি লিমিটেড, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি, ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এ শেষ হওয়া প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ ঘোষণা দেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, শেষ হওয়া প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬৮ পয়সা। কোম্পানিটি গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৫২ পয়সা লোকসান করেছে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল মাইনাস ৭ টাকা ৭২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৮৭ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫২ টাকা ১১ পয়সা।
