লভ্যাংশ পেল ওয়ালটনের বিনিয়োগকারীরা
তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ৩০ জুন, ২০২৩ তারিখে শেষ সময়ের জন্য বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ পাঠিয়েছে। এই তথ্য সিএসই সূত্র থেকে জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে নগদ লভ্যাংশ পাঠিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটি ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
