বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

জিএসপি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ১ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩১ পয়সা।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৬৬ পয়সা। যা আগে বছরের একই সময়ে ছিল মাইনাস ১৯ পয়সা।

৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৬১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২৭ টাকা ৭৮ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *