ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
পূঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ৭২ পয়সা।
প্রথম প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৩ টাকা ৮৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ২৫ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৯ টাকা ৬৫ পয়সা।
