বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা ইউনিক হোটেলের

পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি ইউনিক হোটেলস অ্যান্ড রিসর্টস পিএলসি,৩০ জুন, ২০২৩-এ শেষ হওয়া আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি পর্যালোচনাধীন বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় বিগত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৪২ পয়সা। আগের বছরের শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ২০পয়সা।

ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *