বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সিএমজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন অর্থসংবাদের জাকির সিকদার

পুঁজিবাজার বিষয়ক রিপোর্টিংয়ে পেশাগত কাজের স্বীকৃতি স্বরূপ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন অনলাইন মিডিয়া অর্থসংবাদ ডটকমের সিনিয়র রিপোর্টার জাকির সিকদার। শেয়ারবাজারের রিপোর্টারদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) ও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) যৌথভাবে এ পুরস্কার দিয়েছে। পুরস্কারের নাম: সিএমজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড -২০২৩।

শেয়ারবাজার বিষয়ক রিপোর্টিংয়ে একই সঙ্গে অ্যাওয়ার্ড পেয়েছেন আরও দুইজন সাংবাদিক। তারা হলেন- প্রিন্ট মিডিয়ায় দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার ফখরুল ইসলাম এবং টেলিভিশন ক্যাটাগরিতে বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার মইনুল আহসান।অ্যাওয়ার্ড

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) সাবেক মূখ্য সচিব ও চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবংবিএসইসির সাবেক কমিশনার আরিফ খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তা ছিলেন সিএমএসএফ-সিএমজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড -২০২৩ এর আহ্বায়ক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

পুরস্কারের মধ্যে রয়েছে সনদ, ক্রেস্ট এবং এক লাখ টাকার চেক।

পুরস্কারের জন্য তিন ক্যাটাগরিতে মোট ২০ জন রিপোর্টার প্রতিযোগিতার জন্য রিপোর্ট জমা দিয়েছিলেন।নির্বাচনে জুরি বোর্ড গঠন করা হয়। বোর্ডের বিচারকের দেয়া নম্বরের সম্মিলিত যোগফলের ভিত্তিতে সেরা রিপোর্টার নির্বাচিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *