বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৩০ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৫৮টি কোম্পানির মোট ৩০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০১ জানুয়ারি ) ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের। কোম্পানিটি ৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে বিকন ফার্মার ৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড।

সোমবার ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এমারেল্ড অয়েলের ১ কোটি ৩৪ লাখ লাখ ৩ হাজার , ওরিয়ন ফার্মার ১ কোটি ২৪ লাখ ১৫ হাজার, আলহাজ টেক্সটাইল ১ কোটি ২২ লাখ ২৬, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৬ লাখ ৭৩ হাজার, যমুনা ব্যাংকের ৮৩ লাখ ৬০ হাজার, আইএফআইএল ইসলামীক মিউচুয়াল ফান্ড-১’র ৭৫ লাখ ১৫ হাজার এবং সোনালী আঁশের ৫৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *