সোমবার, জুলাই ২০, ২০২৬
কোম্পানি সংবাদ

ট্রাস্ট ইসলামী লাইফের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘এন’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ৩০ জুন,২০২৩ সালের অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২ জানুয়ারি) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

এর আগে কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *