বুধবার দর কমেছে সেরা ১০ শেয়ার
সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৭ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৬টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে কনফিডেন্স সিমেন্ট পিএলসির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ২০ পয়সা বা ৪.৭১ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর কমেছে সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর কমেছে ৫০ পয়সা বা ৪.০৬ শতাংশ।
আর ৩ টাকা ৪০ পয়সা বা ৩.৪১ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্সুরেন্স।
এদিন ডিএসইতে দর কমার সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মেঘনা লাইফ ইন্সুরেন্স, মাইডাস ফাইন্যান্সিং, প্যারামাউন্ট ইন্সুরেন্স, স্বন্ধানী লাইফ ইন্সুরেন্স, সোনালী লাইফ ইন্সুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং এবং নিটল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
