রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
আইপিও

সিকদার ইন্স্যুরেন্সের লেনদেন শুরু

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে শুরু হয়েছে। আজ বুধবার (২৪ জানুয়ারি) থেকে পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সিকদার ইন্স্যুরেন্সের ট্রেডিং কোড হলো- ‘SICL’। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হলো- ২৫৭৫৮ আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানিটির ট্রেডিং কোড হলো- ১১০৪৮। কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

কোম্পানি ডিএসইতে শেয়ারপ্রতি ১১ টাকা দরে লেনদেন শুরু করে। বেলা ১১টা পর্যন্ত কোম্পানির ৮০৬টি শেয়ার ২৩ বার হাতবদল হয়েছে।

এর আগে গত বুধবার (১০ জানুয়ারি) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে কোম্পানিটির শেয়ারযোগ্য বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

গত বছরের ১৪ সেপ্টেম্বর বিএসইসির ৮৮২তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সিকদার ইন্স্যুরেন্স প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ১৬ কোটি উত্তোলন করে। এর আগে গত ২৬ এপ্রিল বিএসইসি কোম্পানিটির ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি প্রতিবেদন পরিচ্ছন্ন না পাওয়ায় আইপিওর আবেদন বাতিল করেছিল। এই সংক্রান্ত একটি চিঠি কোম্পানির চেয়ারম্যান এবং সিইও বরাবর পাঠানো হয়।

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে আইডিআরএ’র বিধান মোতাবেক বাধ্যতামূলকভাবে পুঁজিবাজারে তালিকাভুক্তি নিশ্চিত করার পাশাপাশি ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ, ফ্লোর ক্রয় এবং আইপিও ব্যয় নির্বাহ করবে।

আইপিওর ইস্যু ম্যানেজার ও আন্ডার রাইটার হিসেবে দায়িত্ব পালন করছে সোনারবাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর নিরীক্ষক হিসেবে কাজ করছে জি.কিবরিয়া অ্যান্ড কোম্পানি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *