বারাকা পাওয়ার লিঃ এর ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বারাকা পাওয়ার লিমিটেডের কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির পরিচালক ফিউশন হোল্ডিংস লিমিটেডের কাছে এক কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৯৯২টি শেয়ার আছে। এর মধ্যে ১০ লাখ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ডিএসই’র পাবলিক অথবা ব্লক মার্কেটে এই পরিচালক ঘোষিত শেয়ার বিক্রয় করবে।
