শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
এক্সক্লুসিভ

সোমবার লেনদেনের সেরা ১০ শেয়ার

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৯ ফেব্রুয়ারি) লেনদেনের সেরায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ৪১ কোটি ৮৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ২৯ লাখ ৭৮ হাজার টাকার।

২৯ কোটি ৭২ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে সেরা তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

লেনদেনের সেরা তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আফতাব অটোমোবাইলস, মুন্নু ফেব্রিকস, সেন্ট্রাল ফার্মা, লাভেলো আইসক্রিম, বাংলাদেশ শিপিং করপোরেশন, সিটি জেনারেল ইন্সুরেন্স এবং জেমিনি সী ফুড পিএলসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *