শেয়ার হস্তান্তর করবে স্টাইল ক্রাফটের উদ্যোক্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্টাইল ক্রাফট লিমিটেডের উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক নাভিদ হাসমেত তার কাছে থাকা ৭ লাখ ৪২ হাজার ১২৮টি শেয়ার তার স্ত্রী নাদেরা পারভীনকে উপহার হিসাবে প্রদান করবেন।
উল্লেখ্য, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে আলোচ্য শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে তিনি উপহার হিসেবে প্রদান করবেন।
