রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে এনআরবি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ প্রতিষ্ঠানের মধ্যে ১৪৫টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৮ ফেব্রুয়ারি) ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড। ফান্ডটির ইউনিটদর ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্নের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।
বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ইন্দো-বাংলা ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, হাইডেলবার্গ সিমেন্ট, এক্টিভ ফাইন এবং মুন্নু ফেব্রিকস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *