অগ্রণী ইন্স্যুরেন্সের বোনাস লভ্যাংশে সম্মতি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক ঘোষিত বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পর্যালোচনাধীন বছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৭ শতাংশ বোনাস।
কোম্পানির বোনাস লভ্যাংশের রেকর্ড ডেট ২১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
