শুক্রবার, মে ৮, ২০২৬
আজকের সংবাদ

আইডিএলসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স (জানুয়ারি’২৪-মার্চ’২৪) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ১৭ পয়সা ।
একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২ টাকা ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৪২ পয়সা।
৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৩৮ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *