আগামী ১৪ নভেম্বর বিকাল ৩টায় বোর্ড সভা করবে খান ব্রাদার্স
বোর্ড সভার তারিখ পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি। ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির বোর্ড সভা ১৪ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের মতে, উল্লিখিত সভায় ৩০ জুন, ২০২৩-এ শেষ হওয়া আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড যদি প্রতিবেদনটি অনুমোদন করে তবে কোম্পানিটি এটি প্রকাশ করবে।
বৈঠকের পর লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। গত বছর কোম্পানিটি ২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
