পিপলস লিজিং এর সর্বোচ্চ দরপতন।
রবিবার (০৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দর পতনের শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ৮.৩৩ শতাংশ পতনের মাধ্যমে দর কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে দর পতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – জিএসপি ফাইন্যান্সের ৮.১৬ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৮.০০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৮.০০ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৭.৮৯ শতাশ, বিআইএফসির ৭.৮৪ শতাংশ, বে-লিজিংয়ের ৭.২৭ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৬.৯৮ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৬.৯০ শতাংশ ও প্রিমিয়ার লিজিংয়ের ৬.৯০ শতাংশ শেয়ার দর কমেছে।
