সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

ইতিবাচক দেখানো’ আজ সূচকে নিম্নমুখী প্রবণতা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)বিনিয়োগকারীদের ইতিবাচকেই আশায়’ অথছ সূচকের নিম্নগতিতে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় প্রধান সূচক কমেছে ০৯ পয়েন্ট।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৫৫ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ০৮ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৮৮ পয়েন্ট কমে যথাক্রমে ১১৩৪ ও ১৯১২ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৮৭ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *