রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
আজকের সংবাদ

ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা (বিএফআইইউ) হাইকোর্টে দাখিল করা এক তদন্ত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।করা হয়েছিল।
এ ছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পরিচালনা পর্ষদে যুক্ত থাকার সময় এস আলম গ্রুপের বিভিন্ন বেনামি প্রতিষ্ঠানের অনুকূলে বিপুল পরিমাণ ঋণ অনুমোদনের ক্ষেত্রেও ভূমিকা ছিল মো. সাহাবুদ্দিনের। তদন্ত সংস্থার দাবি, এসব কার্যক্রমের ফলে ইসলামী ব্যাংক পরবর্তীকালে গুরুতর আর্থিক সংকটে পড়ে।
বিএফআইইউ-এর এই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আর্থিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী বুধবারের শুনানিতে আদালতের পরবর্তী নির্দেশনার দিকে সংশ্লিষ্টদের নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *