দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে ৯৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৯ জুলাই) ডিএসইতে সর্বোচ্চ গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের শেয়ার দর আগের কার্যদিবসের ৪ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬২ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ানের ৮.৯৩ শতাংশ, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ডের ৮.৭০ শতাংশ, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৬.৩৫ শতাংশ, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের ৫.২৬ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৫.০৩ শতাংশ, ফার কেমিক্যালের ৪.৩৫ শতাংশ এবং লংকাবাংলা ফাইন্যান্সের ৪.০৭ শতাংশ দর বেড়েছে।
