সোমবার, জুলাই ২০, ২০২৬
আজকের সংবাদ

দরপতনের তালিকায় শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৯ জুলাই) ডিএসইতে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৩ টাকা ৮ পয়সা বা ৮ দশমিক ৮৬ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৮৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি পিএলসির শেয়ার দর ৬ দশমিক ৪৫ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জিল বাংলা সুগার মিলসের ৬.২৯ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬.০৫ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৬.০৪ শতাংশ, নর্দান জুটের ৫.৮১ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৫.৭৫ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৫.১৪ শতাংশ এবং ফেডারেল ইন্স্যুরেন্সের ৪.৭৯ শতাংশ দর কমেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *