সোমবার, জুলাই ২০, ২০২৬
আজকের সংবাদ

ব্লকে ৩৪ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে৩৪ কোটি ১৪ লাখ ৫২ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, রোববার (১৯ জুলাই) কোম্পানিগুলোর মোট ১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ৯৭৩টি শেয়ার ৮৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৪ কোটি ১৪ লাখ ৫২ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি আইপিডিসি ফাইন্যান্সের ৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ঢাকা ব্যাংকের ৬ কোটি ৫২ লাখ ৭৪ হাজার টাকার ও তৃতীয় স্থানে শার্প ইন্ডাস্ট্রিজের ৪ কোটি ১৭ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *