সোমবার, জুলাই ২০, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং

রবিবার (১৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মালেক স্পিনিংয়ের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ২৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – টেকনো ড্রাগসের ২৪.৭৩ কোটি টাকার, শার্প ইন্ড্রাস্ট্রিজের ২৩.৬৮ কোটি টাকার, বিএসআরএম স্টিলের ২২.১৫ কোটি টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২১.৬৫ কোটি টাকার, মেঘনা ইন্স্যুরেন্সের ১৯.৫২ কোটি টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৮.৯৬ কোটি টাকা, এসিআই ফর্মূলার ১৭.৮৪ কোটি টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ১৭.২৯ কোটি টাকার ও ফারইস্ট নিটিংয়ের ১৬.৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *