বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
বীমা

ইস্টল্যান্ড ও গ্লোবাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও গ্লোবাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্লোবাল ইন্স্যুরেন্স

কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড। প্রতিষ্ঠানটি কোম্পানিটির রেটিং দীর্ঘমেয়াদে ’এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ নির্ধারণ করেছে।

৩১ ডিসেম্বর, ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে প্রগতি ইন্স্যুরেন্সের এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

প্রতিষ্ঠানটি কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘এএএ’ সাথে স্থিতিশীল আউটলুক রয়েছে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী ও রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নিয়ে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *