মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
কোম্পানি সংবাদ

উৎপাদনে লোকসান, তবু মুনাফায় ফিরল জিকিউ বলপেন

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

 

 

 

 

সূত্রে জানা গেছে, প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৬ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৫১ পয়সা।

 

 

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪২ টাকা ০৭ পয়সা। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছিল ১৪৩ টাকা ৬০ পয়সা।

আলোচ্য সময়ে শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০৬ পয়সা (নেগেটিভ) আর গত বছরের একই সময় ছিল ৪৩ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *