বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

এডিএন টেলিকমের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০২টি কোম্পানির মধ্যে ১৫২ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১০ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৭৮ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বে লিজিং এর দর কমেছে আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ৬.১৫ শতাংশ। আর ৭০ পয়সা বা ৫.৬০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিবরা ইনফিউশন ৫.৩৮ শতাংশ, মিঠুন নিটিং ৫.৩৩ শতাংশ, সিঙ্গার বিডি ৫.১৪ শতাংশ, বিডি থাই ফুড ৫.০৪ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজ ৪.৫৮ শতাংশ, প্রাইম টেক্সটাইল ৪.১৭ শতাংশ এবং ইসলামী ব্যাংক ৩.৭৮ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *