এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় ২০২৫ সালের জন্য ২১ শতাংশ (১৭ শতাংশ নগদ + ৪ শতাংশ স্টক) লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। বুধবার (২৪ জুন) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সভাপতিত্ব করেন।
ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সভায় ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোঃ মঈনুদ্দিন, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, পরিচালক ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালকবৃন্দ সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম এফসিএ, এফসিএস ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত হন। এসময় ব্যাংকের শেয়ারহোল্ডারগণ অনলাইনে যোগ দেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন।
এছাড়া ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মোঃ হাবিবুর রহমান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম চৌধুরী এফসিএস সভায় উপস্থিত ছিলেন।
সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের বার্ষিক প্রতিবেদন এবং বহিঃনিরীক্ষকদের প্রতিবেদন উত্থাপিত ও সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়।
