এপেক্স স্পিনিং এর সর্বোচ্চ দর পতন
মঙ্গলবার (০৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দর পতনের শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির শেয়ার দর ৮.৬০ শতাংশ পতনের মাধ্যমে সবচেয়ে দর কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে সবচেয়ে বেশি কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – প্রিমিয়ার লিজিংয়ের ৮.০০ শতাশ, জিএসপি ফাইন্যান্সের ৬.৯৮ শতাংশ, বে-লিজিংয়ের ৬.৩৮ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৫.৮৫ শতাশ, লিগ্যাছি ফুটওয়্যারের ৫.৪৬ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৫.০০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৪.৫৫ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৪.৪৮ শতাংশ ও এপেক্স ট্যানারীর ৪.৪১ শতাংশ শেয়ার দর কমেছে।
