কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৩৩৪টি কোম্পানির মধ্যে ৬৩টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এর মধ্যে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার (৩ আগস্ট) কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৮০ পয়সা বা ৬ দশমিক ১৪ শতাংশ বেড়েছে।
দাম বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নাভানা ফার্মা ৩.৭৯ শতাংশ বেড়েছে। আর শেয়ারপ্রতি দর ২ দশমিক ৪৬ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রহিমা ফুড।
আজকের অন্যান্য শীর্ষ লাভকারীরা হল মিডাস ফাইন্যান্স, এডিএন টেলিকম, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ইন্স্যুরেন্স, আনলিমা ইয়ার্ন এবং পিপলস ইন্স্যুরেন্স।
