সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
কোম্পানি সংবাদ

কৃষিবিদ ফিডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে এসএমইতে তালিকাভুক্ত কৃষিবিদ ফিড লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ঘোষণা করেছে।

এই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯১ পয়সা। একই কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৫৫ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ মার্চ অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *