ব্যাংকিং খাতে শীর্ষ করদাতার সম্মাননা পেলো আইএফআইসি ব্যাংক
আইএফআইসি ব্যাংক পিএলসি ২০২২-২০২৩ আর্থিক বছরের জন্য ব্যাংকিং খাতে শীর্ষ করদাতাদের একজন হিসাবে পুরস্কৃত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত ‘বিশেষ পুরস্কার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে’ আইএফআইসি ব্যাংককে এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারওয়ার, সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সৈয়দ মোহাম্মদ আবু দাউদের কাছ থেকে স্মারক ও সনদ গ্রহণ করেন।
লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট (এলটিইউ), ঢাকার কর কমিশনার মো. ইকবাল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের সিএফও দিলীপ কুমার মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
