বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
ব্যাংক

ক্রেডিট রেটিং সম্পন্ন ন্যাশনাল ব্যাংকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। প্রতিষ্ঠানটি ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘বিবিবি-’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-৩’ নির্ধারণ করেছে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং প্রদানের তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য পর্যালোচনার ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *