বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
ব্যাংক

বাবার কাছ থেকে ইবিএলের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন পরিচালক আনিস আহমেদ

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) পরিচালক আনিস আহমেদ তার বাবা এবং ব্যাংকটির সাধারণ শেয়ারহোল্ডার এম গাজীউল হকের কাছ থেকে ১ কোটি ৬৪ লাখ ৩৬ হাজার ৮৭৮টি শেয়ার উপহার হিসেবে গ্রহণের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংকটির এই পরিচালক স্টক এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে উপহার হিসেবে এই শেয়ার গ্রহণ করবেন। আগামী ২৯ অক্টোবর, ২০২৬ তারিখের মধ্যে এই হস্তান্তর সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *