শনিবার, জুলাই ১৮, ২০২৬
আজকের সংবাদ

গুজবের তান্ডবে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা

যখনই পুঁজিবাজারকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, তখনই একটি চক্র বিভিন্ন গুজব ছড়িয়ে বাজারকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একইভাবে গত কয়েকদিন ধরে দেশের শেয়ারবাজারে গুজব ছড়াচ্ছে একটি চক্র। এ কারণে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

আতঙ্কিত বিনিয়োগকারীরা শেয়ার বিক্রির চাপ দিচ্ছেন। দিনের শুরু থেকেই দরপতন চলছে শেয়ারবাজারে। ফলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আরও অস্থিরতা বিরাজ করছে। বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নজরে এসেছে।

এ প্রসঙ্গে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম শেয়ারনিউজকে বলেন, একটি চক্র সক্রিয়ভাবে বিনিয়োগকারীদের মধ্যে নানা গুজব ছড়াচ্ছে। এটি বিনিয়োগকারীদের কিছুটা আতঙ্কিত করেছে। তবে বিএসইসি ওই চক্রটিকে চিহ্নিত করার চেষ্টা করছে।

বিএসইসির আইটি টিম বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। গুজবকে চিহ্নিত করে বিএসইসি আইনগত ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

বুধবার শেয়ার বাজার পর্যালোচনা:

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির লেনদেন ও শেয়ারের দাম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট কমে ৬ হাজার ২২০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ১,৩৫০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ২,১০৮ পয়েন্টে রয়েছে।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে 16টি অগ্রিম, ১৪৬টি হ্রাস পেয়েছে এবং ১৩৯টি অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩০১ কোটি ৫৩ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১১ কোটি ৭৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছে ৪১৩ কোটি ৭৫ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ১৫৯টি প্রতিষ্ঠান সিএসইতে লেনদেনে অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১১টি, কমেছে ৭৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টি। সিএসইতে ১১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *