৯৫ হাজার বিনিয়োগকারীর বিও খালি দেড় মাসে
দেশের শেয়ারবাজার দীর্ঘদিন ধরে নিম্নমুখী প্রবণতায় রয়েছে। এসব চড়াই-উতরাই পেরিয়ে পথে বসেছেন অনেক বিনিয়োগকারী। কিন্তু কিছু বিনিয়োগকারী সচেতন হওয়ার কারণে, তারা তাদের বিনিয়োগ করা সমস্ত শেয়ার বিক্রি করে বিও খালি করে। গত দেড় মাসে এমন বিনিয়োগকারীর সংখ্যা ৯৫ হাজারের বেশি। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, জুনের শেষ দিনে শূন্য বিও অ্যাকাউন্টে ৩ লাখ ৮৬ হাজার ৩৮৫টি শেয়ার ছিল। আর ১৪ আগস্ট পর্যন্ত শূন্য শেয়ারসহ ২ লাখ ৯১ হাজার ৯১৯টি বিও অ্যাকাউন্ট অর্থাৎ এই দেড় মাসে ৯৪ হাজার ৪৬৬ বিও অ্যাকাউন্টধারী তাদের সব শেয়ার বিক্রি করেছেন।
এদিকে জুনের শেষ কার্যদিবসে বিও হিসেবে ১৩ লাখ ৯৬ হাজার ৫২টি শেয়ার ছিল। ১৪ আগস্ট পর্যন্ত বিও অ্যাকাউন্টে শেয়ারের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ লাখ ৮৯ হাজার ৯৮১টি। অর্থাৎ এই সময়ে শেয়ার রয়েছে এমন বিও অ্যাকাউন্টের সংখ্যা কমেছে ৬ হাজার ৭১টি।
জুনের শেষ কার্যদিবসে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বিও অ্যাকাউন্ট খুললেও বিনিয়োগ করেননি ৭৮ হাজার ৩৩৭টি বিও অ্যাকাউন্ট। আর ১৪ আগস্ট অব্যবহৃত বিও অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ২৮৪টি। এই দেড় মাসে অব্যবহৃত বিও অ্যাকাউন্ট কমেছে ১৫ হাজার ০৫৩টি। বিনিয়োগকারীরা অব্যবহৃত ১৫ হাজার ৫৩টি বিওতে নতুন শেয়ার যোগ করেছেন।
শেয়ারবাজারে দরপতনের কারণে দেড় মাসে এক লাখ ১৫ হাজার ৫৯০ জন বিও হিসাবধারী শেয়ারবাজার ছেড়েছেন। জুনের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে মোট বিও অ্যাকাউন্ট ছিল ১৮ লাখ ৬০ হাজার ৭৭৪টি। আর ১৪ আগস্ট বিও অ্যাকাউন্ট দাঁড়ায় ১৭ লাখ ৪৫ হাজার ১৮৪টি।
