ঘোষণা করেও লভ্যাংশ পাঠাচ্ছে না বিমা খাতের তিন কোম্পানি
ঘোষণা করেও লভ্যাংশ পাঠাচ্ছে না বিমা খাতের তিন কোম্পানিঅর্থসংবাদ করেসপন্ডেন্ট১৩ আগস্ট ২০২৪, ৪:৪৩ অপরাহ্ণবিএসইসি
লভ্যাংশ ঘোষণার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও বিনিয়োগকারীদের বিও একাউন্টে ঘোষিত লভ্যাংশ পাঠায়নি পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের তিন কোম্পানি। ফলে কোম্পানিগুলোর কাছে লভ্যাংশ না পাঠানোর কারণ জানতে চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- নিটল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স এবং অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
