বুধবার, জুন ১০, ২০২৬
এক্সক্লুসিভ

জেএমআই হসপিটালের পরিচালকের শেয়ার বিক্রয়

পুঁজিবাজারের তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের একজন পরিচালক পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির পরিচালক মো. মহিউদ্দিন আহমেদ তার সম্পূর্ণ হোল্ডিং ১ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে তিনি এসব শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। এর আগে গত ০৩ ফেব্রুয়ারি তিনি শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *