সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
আজকের সংবাদ

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
ডিএসই সূত্র এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ কমেছে। এর ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় প্রথম স্থান দখল করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৩৫ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা জেনারেশন নেক্সট ফ্যাশানস্‌ লিমিটেড এর শেয়ার দর কমেছে ৩০ পয়সা বা ৮ দশমিক ৮২ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইনটেকের ৮.৬২ শতাংশ, ই-জেনারেশনের ৮.০৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৭.৫৮ শতাংশ, দুলামিয়া কটন স্পিনিং মিলসের ৬.৭১ শতাংশ, আমরা টেকনোলজিসের ৬.৬২ শতাংশ, বিডিকম অনলাইনের ৬.৬০ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৬.৫৬ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *