ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ফুডস
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে এপেক্স ফুডস লিমিটেডের শেয়ারে।
দিনশেষে কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৫১ টাকা বা ১৯ দশমিক ৫৮ শতাংশ বেড়ে ৩১১ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। এর মাধ্যমে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম অবস্থান দখল করেছে কোম্পানিটি।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ২৫ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ৩১৯ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।
অন্যদিকে, ১৩ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৮৭ শতাংশ দর বৃদ্ধি পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড। দিনশেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৮৩ টাকা ৭০ পয়সায়।
এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে—আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৬ দশমিক ৫৮ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ৫ দশমিক ৮৮ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পস ৫ দশমিক ৮১ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্স ৫ দশমিক ২৯ শতাংশ, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি ৪ দশমিক ০৯ শতাংশ, হাওয়া ওয়েল টেক্সটাইলস ৩ দশমিক ৬৬ শতাংশ এবং প্যারামাউন্ট টেক্সটাইল ৩ দশমিক ১৩ শতাংশ।
