ডিএসইতে লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৫ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। দিনটিতে কোম্পানিটির মোট ৩১ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির মোট ২০ কোটি ৯৮ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিকে, ১৬ কোটি ৯২ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে এপেক্স ফুডস লিমিটেড।
লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, টেকনো ড্রাগস লিমিটেড, মালেক স্পিনিং মিলস পিএলসি, ইভিন্স টেক্সটাইলস লিমিটেড, এনভয় টেক্সটাইলস লিমিটেড এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
