ডিএসইতে ১৭ পয়েন্ট পতন, লেনদেন কমে ৭৫৬ কোটি
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯০ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৭৫৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে আগের দিন থেকে ৮৮ কোটি ৩৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৮৪৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে ৫ হাজার ৫৭৮ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১০ দশমিক ৫৯ পয়েন্ট কমে ২ হাজার ১১২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, দর কমেছে ১৯০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৭টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৪১ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ১৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
