সোমবার, মে ৪, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ৫৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৭ অক্টোবর) ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৪ দশমিক ৬৯ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৪ দশমিক ৩৪ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
সোমবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- তাকাফুল ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেমস, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফু-ওয়াং ফুড, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামীক ব্যাংক পিএলসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *