শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে কর্ণফুলী ইন্স্যুরেন্স

পুঁজিবাজার প্রেস.কম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৮২টির দর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৮.৩১ শতাংশ বেড়ে যাওয়ায় এটি দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) ডিএসই সূত্রে জানা গেছে।

সূত্র মতে, এদিন কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৮.৩১ শতাংশ বেড়েছে, যার ফলে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আরামিট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৬০ পয়সা বা ৬.২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক-এর শেয়ার দর বেড়েছে ৪০ পয়সা বা ৪.৭১ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি-এর ৪.১৮ শতাংশ, ব্যাংক এশিয়া পিএলসি-এর ৩.৭৮ শতাংশ, এইচ আর টেক্সটাইল লিমিটেডের ৩.৬৬ শতাংশ, আমান কটন ফাইবার্স লিমিটেডের ৩.৩৩ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ৩.২৮ শতাংশ, অ্যাপেক্স স্পিনিং-এর ২.৯৯ শতাংশ এবং ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসি-এর ২.৯১ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *