রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

বে-লিজিং এর সর্বোচ্চ দরপতন

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে বে-লিজিং। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ দর পতনের মাধ্যমে তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে দর পতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – প্রাইম ফাইন্যান্সের ৬.৩৮ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স৫.৯৩ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৫.৬৬ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫.১৩ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৭০ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৪.৬৬ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৪.৬৫ শতাংশ, পিপলস লিজিংয়ের ৪.৫৫ শতাংশ ও রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৩৫ শতাংশ শেয়ার দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *