বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৩ কোম্পানির মধ্যে ৬৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৮ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ৯৬ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৪ দশমিক ০৮ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সিঅ্যান্ডএ টেক্সটাইল।
এদিন দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- কুইন সাউথ, লাভেলো আইসক্রিম, কেডিএস এক্সেসরিজ,মেঘনা ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন, এসিআই ফর্মুলেশনস এবং নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *