সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ কোম্পানির মধ্যে ২১০ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২০ জানুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শাইনপুকুর সিরামিক্স । কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ানের দর বেড়েছে ৮ দশমিক ১১ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এশিয়াটিক ল্যাব, জনতা ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ অটোকারস এবং এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *