মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল পলিমা ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি । কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ড । ফান্ডের ইউনিট দর ৪০ পয়সা বা ৯.৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড-এর ইউনিট দর ৪০ পয়সা বা ৯.৫২ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে কুইন সাউথ টেক্সটাইল মিলস ৯.৪৩ শতাংশ, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড ৯.০৯ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্স ৮.৯৮ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান ৮.৯৬ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড ৮.৮২ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৮.৭০ শতাংশ এবং গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড ৮.৩৩ শতাংশ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *