বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ প্রতিষ্ঠানের মধ্যে ১২৪টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৫ আগস্ট) মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।

রবিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, আফতাব অটোমোবাইলস, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সমতা লেদার, এসিআই লিমিটেড এবং এনআরবিসি ব্যাংক পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *